প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ইসলামী ব্যাংক মতলব দক্ষিণ উপজেলা সদর বাজার শাখার উদ্যোগে বিনা মূল্যে দুই শতাধিক গরিব ও দুস্থ মাকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে এ সেবা দেওয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের উপজেলা সদর বাজার শাখার ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।