প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখার লক্ষ্যে মায়েদের সচেতন করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার লতরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা কার্যালয় ও মতলব উত্তর থানা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন ওই স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মুসা। বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, ওসি আলমগীর হোসেন মজুমদার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন।