মায়েদের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থী তাদের মায়েদের পা ধুয়ে, মুছে দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
গত বৃহস্পতিবার নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলী নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাহের আলী, কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বেদৌরা আলী, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুন নেছা প্রমুখ।