মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আবুল বাশার (৩৫) নামের ওই ছেলেকে এক বছর কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার বিকেলে সদর উপজেলা ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ দণ্ড দেন। নীলফামারী শহরের সওদাগরপাড়ায় আবুল বাশারের বাড়ি।

নীলফামারী থানা পুলিশ সূত্র জানায়, বাশার নেশার টাকার জন্য বাড়িতে নানাভাবে অত্যাচার করত। আসবাবপত্র ভাঙচুরসহ পরিবারের লোকজনদের মারধর করত। এতে অতিষ্ঠ হয়ে বাশারের মা মমেজা বেগম ইউএনওর কাছে অভিযোগ করেন।