মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের বিরুদ্ধে মাদক সেবন ও মাদকের টাকার জন্য মারধরের অভিযোগ করেছিলেন এক মা। অভিযোগের সত্যতা পাওয়ার পর আজ শুক্রবার ওই ছেলেকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছেলের নাম সোহাগ মিয়া (২৮)।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি সোহাগের মা থানায় গিয়ে অভিযোগ করেন, কয়েক মাস ধরে তাঁর ছেলে নেশার টাকার জন্য তাঁকে মারধর করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে পুলিশ সোহাগকে আটক করে। পরে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন তাঁকে কারাদণ্ড দেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সোহাগকে জেল হাজতে পাঠানো হয়েছে।