মায়ের আঁচল, মায়ের ছায়া
সন্তানকে জীবনভর আগলে রাখেন মা। সয়ে যান শত ঝড়ঝঞ্ঝা। সন্তানের জন্য কোনো বাধা-বিপত্তিতেই পিছ–পা হন না। কালে কালে সব দেশে সব মা-ই এমন। বিপৎসংকুল পরিবেশে সন্তানকে আগলে রাখতে মায়ের নিরন্তর চেষ্টার কিছু দৃশ্য বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায় ধরা পড়েছে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

কাঁচা রাস্তা দিয়ে হাঁটছেন এক শরণার্থী মা। এ সময় তিনি সন্তানকে সাবধানে ধরে রেখেছেন। ছবিটি গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার সীমান্তের কাছ থেকে তোলা।

গ্রিসের কস দ্বীপের বন্দরে নিবন্ধনের অপেক্ষায় এক সিরীয় নারী অভিবাসী। তাঁর চোখে-মুখে অনিশ্চয়তার ছায়া। তবে সেই ছায়া সন্তানের ওপর পড়তে দেননি তিনি। ছবিটি গত বছরের ১৫ আগস্ট তোলা।

হাঙ্গেরির একটি রেললাইনে পড়ে গেছেন মা। শিশুসন্তানটিকে কিন্তু ছাড়েননি। ছবিটি গত বছরের ৩ সেপ্টেম্বর তোলা।

দুর্গম পথে নিজেরই হাঁটা দায়, এর মধ্যেই সন্তানকে পিঠে তুলে নিয়েছেন এক অভিবাসী মা। ছবিটি গত বছরের ১১ অক্টোবর গ্রিসের লিসবস দ্বীপ থেকে তোলা।

বৃষ্টি থেকে রক্ষা করতে সন্তানকে নিজের বৃষ্টিরোধী জামা দিয়ে ঢেকে রেখেছেন এক অভিবাসী মা। ছবিটি গত বছরের ১৯ অক্টোবর ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্ত থেকে তোলা।

গ্রিসের পুলিশের বেষ্টনীর পেছনে সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন এক অভিবাসী মা। ছবিটি গত বছরের ৪ ডিসেম্বর গ্রিসের ইদোমেনি গ্রামের কাছ থেকে তোলা।

সীমান্ত পেরিয়ে একটি মাঠে তিন সন্তানকে কোলে ঘুম পাড়িয়েছেন এক অভিবাসী মা। ছবিটি গত বছরের ২১ অক্টোবর স্লোভেনিয়া থেকে তোলা।

হাঙ্গেরি-সার্বিয়া সীমান্ত অতিক্রমের পর সন্তান কোলে এক অভিবাসী নারী। ছবিটি গত বছরের ২৬ আগস্ট হাঙ্গেরি থেকে তোলা।

সীমান্তের ভয়ংকর কাঁটাতারের বেড়া পেরিয়ে সন্তানকে নিরাপদে আগলে হাঙ্গেরিতে ঢুকছেন এক সিরীয় অভিবাসী মা। ছবিটি গত বছরের ২৭ আগস্ট হাঙ্গেরি থেকে তোলা।