মায়ের ইচ্ছা পূরণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের রানীরবাজার এলাকার এক ব্যক্তি কোরবানির জন্য দুম্বা কিনেছেন। এই দুম্বা দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় করছে কৌতূহলী মানুষ।মায়ের ইচ্ছা পূরণের জন্য এই দুম্বা আনা হয়েছে বলে জানা গেছে। ২৭ অক্টোবর পবিত্র ঈদুল আজহার দিন এটি জবাই করা হবে।জানা গেছে, কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নূরুল হকের ছেলে কাউসার জামান ও ফরহাদ জামান রাজধানীর গাবতলী বাজার থেকে একটি দুম্বা কেনেন। ৯৫ হাজার টাকা দিয়ে দুম্বাটি কেনা হয়। গত শুক্রবার ওই দুম্বা ঢাকা থেকে কুমিল্লায় আনা হয়।কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি ফরহাদ জামান বলেন, মা শামসুন্নাহার বেগমের ইচ্ছায় এবার দুম্বা কোরবানি দেওয়া হচ্ছে।