মায়ের ওপর অভিমান করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার কাশিনগর গ্রামে স্কুলছাত্রী মনোয়ারা আক্তার মুনমুনকে গত শুক্রবার ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার মা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা উপজেলার কালিকাপুর বাশারত উল্যাহ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।পারিবারিক সূত্র জানায়, মায়ের নিষেধ অমান্য করে অনেকক্ষণ টেলিভিশনে সিনেমা দেখায় মনোয়ারাকে বকাঝকা করেন তার মা ছালেহা বেগম। সন্ধ্যায় মায়ের সঙ্গে অভিমান করে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে মনোয়ারাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ছালেহা বেগম গতকাল শনিবার থানায় অপমৃত্যুর মামলা করেছেন।ছালেহা বেগম বলেন, ‘দুপুরের পর থেকে মনোয়ারা টেলিভিশন দেখছিল। তাকে টিভি না দেখে ঘুমাতে বলেছিলাম, কিন্তু সে না ঘুমিয়ে টেলিভিশন দেখতে থাকে। তাই তাকে বকাঝকা করেছিলাম।’ তিনি বলেন, সামান্য বকাঝকার কারণে তাঁর মেয়ে যে এত বড় ঘটনা ঘটাবে, তা তিনি বুঝতে পারেননি।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘মেয়েটি মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে, এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে।’