মায়ের কবরের পাশে হান্নান শাহকে দাফন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কবরের পাশে গতকাল শুক্রবার দাফন করা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা আ স ম হান্নান শাহকে। এর আগে তিনটি স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোরে মৃত্যু হয় হান্নান শাহর।
প্রয়াত বিএনপি নেতার বড় ছেলে শাহ রেজাউল হান্নান বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা দাফনের ব্যাপারে তাঁর ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন। সে অনুযায়ী তাঁর মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। সেখানে তাঁর দাদা-দাদিসহ অন্য স্বজনদের কবরও আছে।