মায়ের কাছে ফিরে যেতে চায় ইমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেটির নাম ইমন। বয়স ১১ বছর। পথ ভুলে গত ২৭ এপ্রিল সে মেহেরপুরের গাংনী উপজেলায় চলে আসে। সে বাড়ির ঠিকানা বলতে পারে না। মায়ের কাছে ফিরে যাওয়ার জন্য বারবার মিনতি জানিয়ে শুধু কাঁদছে ছেলেটি। ইমন বর্তমানে গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের আবদুস সালাম ওরফে চতুর আলীর বাড়িতে আছে। আবদুস সালাম জানান, ইমনকে তিনি গত ২৭ এপ্রিল দিনের বেলায় বামন্দি বাজারের রাস্তার পাশ থেকে নিয়ে এসেছেন। সে ওই সময় কান্নাকাটি করছিল। ইমন বলে, তার বাবার নাম ইদ্রিস আলী ও মায়ের নাম সাথী, গ্রামের নাম পাকসি কদমতলা। জেলা বা উপজেলার নাম সে জানে না। ইমনকে ফিরে পেতে চাইলে তার মা-বাবা ও স্বজনেরা গাংনী উপজেলার ধলা পুলিশ ক্যাম্পে অথবা (০১৭৫৭৪৭৩৯২৩) এই নম্বরে যোগাযোগ করতে পারেন।