মায়ের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের প্রস্তুতি নেওয়ায় এক নারীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, গতকাল চকরিয়া পৌরসভার হালকাকারার জালিয়াপাড়ায় অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের (১৩) বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই মেয়ের মাকে আটক করা হয়। পরে ওই নারীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।