মায়ের জানাজায় অংশ নিয়ে সাঈদী আবার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল শুক্রবার আবার কারাগারে ফিরে গেছেন।কারাগার সূত্র জানায়, বিকেল চারটার পর কারাবন্দী সাঈদীকে পুলিশের কড়া প্রহরায় মতিঝিল বালক উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে তাঁর মা গুলনাহার ইউসুফের জানাজা শেষে সন্ধ্যায় সাঈদীকে আবার কারাগারে নিয়ে যায় পুলিশ।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাঈদী কেন্দ্রীয় কারাগার থেকে মতিঝিল বালক উচ্চবিদ্যালয়ের মাঠে পৌঁছান বিকেল পৌনে পাঁচটার দিকে। তাঁর ইমামতিতে আসরের নামাজ আদায় করেন সমবেত লোকজন। নামাজের পরপরই জানাজা হয় গুলনাহারের।বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গুলনাহার ইউসুফের মৃত্যুর পর রাতেই সাঈদীর সাময়িক মুক্তি (প্যারোল) চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন জামায়াত নেতার ছেলে মাসুদ সাঈদী। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাঈদীকে মায়ের জানাজায় অংশ নেওয়ার আদেশ দেয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনোয়ার হোসেন আখন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘হাজতি আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মাতার মৃত্যুতে ২৮/১০/১১ বিকাল সাড়ে ৪টার দিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে প্যারোলে মুক্তি দেওয়া হলো।’