মায়ের দুধেরও বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাজারের অনেক গুঁড়া দুধকে মায়ের দুধের বিকল্প হিসেবে প্রচার করা হয়। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা আমাদের মনে রাখতে হবে। মায়ের যেমন বিকল্প নেই, তেমনি মায়ের দুধেরও কোনো বিকল্প নেই।’ গতকাল বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন পাবার’—এই স্লোগান সামনে রেখে সপ্তাহ উপলক্ষে সকালে নগরের কিনব্রিজ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। নগর অংশীদারের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প ও সিলেট সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেন, ‘বাজারের অনেক গুঁড়া দুধকে মায়ের দুধের বিকল্প হিসেবে প্রচার করা হয়। শিশুকে মায়ের দুধ খাওয়ালে শুধু শিশুর জীবন রক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত হয়, তাই নয়; শিশুর পরিপূর্ণ বিকাশও ঘটে।’