মায়ের বিরুদ্ধে দুদিনের সন্তানকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পরকীয়ার জের ধরে এক মা তাঁর দুদিনের সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের এক ওমানপ্রবাসীর স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রাম্য সালিসে ওই দুজনকে জুতাপেটাসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়। এর পরও তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখে। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত সোমবার রাতে ওই নারী কন্যাসন্তান প্রসব করেন। বুধবার ওই নারী এবং ওই ব্যক্তি যোগসাজশে নবজাতককে হত্যা করেন। ওই নারীর শাশুড়ি জানান, ‘এই শিশুটি আমার ছেলের নয়। শিশুটি তাঁর ছেলের বউয়ের অবৈধ সন্তান। জম্মের পর শিশুটি সুস্থ ছিল। বুধবার সকালে শুনি শিশুটি মারা গেছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাফর আলী জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।