মায়ের বিরুদ্ধে মেয়ে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক মা তাঁর প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির নাম মম্মি (১২)। সে একই গ্রামের মাসুদের মেয়ে।এলাকাবাসী ও পাংশা থানা সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী মম্মি তার মা সুমিকে (৩০) নানাভাবে বিরক্ত করত। গত বুধবার সুমি রেগে গিয়ে গলা চেপে ধরলে মম্মি মারা যায়। পরে সুমি তার লাশ বিছানার ওপর রেখে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। এরপর তিনি মুঠোফোনে বিষয়টি তাঁর স্বামীকে জানান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মম্মির ল াশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, এ ঘটনায় মাসুদ বাদী হয়ে তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাংশা থানায় মামলা করেছেন।