মায়ের ভুলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেবি জিংকের পরিবর্তে তিন বছরের শিশু মো. ইরফানকে প্যারাসিটামল বড়ি খাওয়ান মা মনি আক্তার। সঙ্গে সঙ্গে বড়িটি শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। তার নাক-মুখ দিয়ে বেরোতে থাকে রক্ত। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামে গত বৃহস্পতিবার রাত আটটায়। শিশুটির বাবা আহম্মেদ মিয়া বিদেশে থাকেন। মা মনি আক্তার বলেন, ‘ভুল করে বেবি জিংকের পরিবর্তে প্যারাসিটামল বড়ি খাওয়ালে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে।’  মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি