মায়ের মামলায় ছেলে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটি শুধু কাঁদছিল। কথাও বলতে পারছিল না। একটা বাক্য বলছিল, ‘আমি চোর না। মামলা দিয়ে আমার নিজের মা কারাগারে পাঠাল।’ ছেলেটির নাম রানা। তাঁর বাবার নাম হেলাল হোসেন। শাহবাগ থানার একটি চুরির মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছে। 

মামলার প্রাথমিক বিবরণ অনুয়ায়ী, ছেলেটির মায়ের নাম হামিদা বেগম। রানা তাঁর ছেলে। আগের স্বামী মারা যাওয়ায় নতুন করে তিনি বিয়ে করেছেন। সেই স্বামীকে মারধর করেছে রানা। এমনকি টাকার জন্য তাকেও অনেকবার মারধর করেছেন তিনি। সর্বশেষ গত ৪ জুন রানা তাঁর সৎ বাবাকে মারার জন্য বটি দিয়ে ধাওয়া করে। পরে সে পাশের ঘরে পালায়। এ সময় ছেলে রানাকে বাধা দিতে গেলে রানা তাঁর মাকে মারধর করে। বাসা থেকে আট হাজার টাকা নিয়ে যায়।
রানাকে চুরির মামলায় গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায় শাহবাগ থানা-পুলিশ। পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসামি রানা একজন নেশাখোর। তাঁর স্থায়ী ঠিকানা নেই।
রানার কোনো আইনজীবী নেই। আদালত চত্বরে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী ও এক ছেলে আছে। তাঁরা জানেন না, তাঁকে পুলিশ ধরে নিয়ে এসেছে। এ কথার বলার পর রানা শুধুই কাঁদতে থাকে। বলে, তাঁর স্ত্রী ও ছেলেকে কে দেখে রাখবে?