মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসতে গিয়ে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন ভ্যানচালক আবু সিদ্দিক।
গত ৭ অক্টোবর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামে নিজ বাড়িতে মারা যান আবু সিদ্দিকের (৬০) মা সৈয়দ বানু। পরদিন মুঠোফোনে মায়ের মৃত্যুর সংবাদ জানানো হয় ঢাকায় অবস্থানরত আবু সিদ্দিককে। খবর পেয়ে তিনি রওনা দেন। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছার পর সেখানকার বাসস্ট্যান্ড থেকে সর্বশেষ মুঠোফোনে তাঁর সঙ্গে বাড়ির লোকজনের কথা হয়। কিন্তু তাঁর বাড়ি ফিরতে দেরি দেখে পুনরায় আবু সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। আবু সিদ্দিক তাঁর পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুরে একটি বস্তিতে থাকতেন বলে জানা গেছে।
এ ঘটনায় আবু সিদ্দিকের ছোট ভাই হাছু মিয়া ২৩ অক্টোবর ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।