মায়ের লাশ উদ্ধার, ছেলে পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলের কানুরামপুর গ্রাম থেকে গতকাল সোমবার মঞ্জিলা খাতুন (৭০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ এবং নিহত নারীর পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে মঞ্জিলা খাতুন ঘুম থেকে না ওঠায় এক প্রতিবেশী তাঁর ঘরে প্রবেশ করেন। এ সময় ওই প্রতিবেশী খাটের ওপর মঞ্জিলা খাতুনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর বিছানা ও বালিশ রক্তে ভেজা ছিল। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্থানীয় সূত্র জানায়, ওই নারীর ছোট দুই ছেলে আবুল হাসিম (৩৪) ও কাইয়ুম (৩২) ঢাকায় চাকরি করেন। বড় ছেলে আবু তাহের (৪০) মায়ের সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকে আবু তাহের পলাতক।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে তাহেরের সঙ্গে অন্য ভাইদের বিরোধ ছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাহের তাঁর মাকে হত্যা করে পালিয়ে গেছেন। সন্ধ্যায় বড় ভাইকে আসামি করে মামলা করেছেন আবুল হাসিম।