মায়ের সঙ্গে জেলে আড়াই বছরের মোস্তাকিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে গাঁজা রাখার দায়ে প্রতিবন্ধী মায়ের সঙ্গে আড়াই বছরের শিশু মোস্তাকিমকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বাড়ি পৌর এলাকার তিনমাথা মোড়ে। মোস্তাকিমের মা আজিদা খাতুন (৪০) শারীরিক প্রতিবন্ধী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির অভিযোগে সোমবার সন্ধ্যায় আজিদাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পুলিশ প্রতিবন্ধী আজিদা খাতুনসহ আরও তিনজনকে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কার্যালয়ে হাজির করে। ইউএনও আজিদা খাতুনকে ছয় মাস, অন্য তিনজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেন।আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ে শিশু মোস্তাকিমকে তার মায়ের সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।