মায়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার রাতে ‘মধুর আমার মায়ের হাসি’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশ্ব মা দিবস সামনে রেখে লালমনিরহাট সূর্যমুখী সংগীত একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন সূর্যমুখী সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারুক আহমেদ সূর্যর মা সাবিনা বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন রত্নগর্ভা মা পদকপ্রাপ্ত জাহানারা বেগম, শিল্পী ওস্তাদ তাজুল চৌধুরী, কিন্ডার হিল্পসের নির্বাহী পরিচালক জেমস আশীষ দাস, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিক ইসলাম ও লালমনিরহাট রংধনু নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবীর।