মা-ইলিশ রক্ষায় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, ট্রলার ও নৌকার মালিক, আড়তদার ও বরফকলের মালিকদের নিয়ে মা-ইলিশের প্রজনন রক্ষায় জনসচেতনতামূলক সভা করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার মহিপুর মৎস্য বন্দরে, বেলা ১টায় আলীপুর মৎস্য বন্দরে এবং বিকেল ৫টায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় এ-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৎস্যজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ১২ অক্টোবর থেকে ২২ দিনের মা-ইলিশ রক্ষার অভিযান সফল করতে এ মাছ আহরণ ও বিপণন থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।