মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী ফতেমোহাম্মদপুরে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ফতেমোহাম্মদপুর এলাকার আয়নুল হকের স্ত্রী সাবেরা খাতুন (৪৫) ও মেয়ে নাদরা খাতুন (২০)। বৃষ্টির কারণে টিনের ঘর বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। দুপুরের দিকে ঘরের সঙ্গে বাঁধা তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় তাঁরা গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল পাঁচটার দিকে তাঁরা মারা যান।