মা-মেয়ে দুজনেরই প্রিয় রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনয়শিল্পী অপু বিশ্বাস। তাঁর মা শেফালী বিশ্বাস, গৃহিণী। আজ এই দুই প্রজন্মের মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক

মায়ের সঙ্গে অপু বিশ্বাস৷ ছবি: সৈকত ভদ্র
মায়ের সঙ্গে অপু বিশ্বাস৷ ছবি: সৈকত ভদ্র

১. কোন ধরনের পোশাক পছন্দ করেন?
অপু বিশ্বাস: জিনস, শার্ট ও টি-শার্ট। তবে বিশেষ বিশেষ দিনে সুতির শাড়ি ও চেক শাড়ি পরতে পছন্দ করি।
মা: আমার ভালো লাগে শাড়ি।
২. প্রিয় খাবার...
অপু বিশ্বাস: বিরিয়ানি আমার সবচেয়ে পছন্দের খাবার। এ ছাড়া ফল খেতে পছন্দ করি।
মা: ঘি দিয়ে রান্না করা মুগডাল ও সরষে ইলিশ খুব প্রিয়।
৩. যাঁর গান ভালো লাগে...
অপু বিশ্বাস: কনক চাঁপা ও এন্ড্রু কিশোরের গান ভালো লাগে।
মা: রুনা লায়লা ও খুরশিদ আলমের গান আমার পছন্দ।
৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে
অপু বিশ্বাস: আমার অভিনীত প্রথম চলচ্চিত্র কোটি টাকার কাবিন, আরেকটি জীবন সংসার—এই দুটি ছবি বারবার দেখতে ইচ্ছা করে।
মা: অনন্ত প্রেম ও পরিচয়।
৫. প্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী?
অপু বিশ্বাস: রাজ্জাক, কবরী, সালমান শাহ ও শাবনূর।
মা: রাজ্জাক, কবরী ও অপু বিশ্বাস আমার পছন্দের অভিনয়শিল্পী।
৬. রেগে গেলে কী করেন?
অপু বিশ্বাস: চুপচাপ গান শুনতে বসি। একসময় রাগ আর থাকে না।
মা: খুবই চিৎকার করি। তারপর চুপচাপ বসে থাকি।
৭. কোথায় ঘুরতে পছন্দ?
অপু বিশ্বাস: থাইল্যান্ডের পাতায়া সমুদ্রসৈকত ও কলকাতার নিউমার্কেট।
মা: ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং আমার পছন্দের জায়গা।
সাক্ষাৎকার: শফিক আল মামুন