মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবসায়িক সম্মেলন-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান আরিফ দৌলা, পরিচালক মো. ওয়াকিল উদ্দিন, খাজা নারগিস হোসেন, এম এ রউফ (জেপি), অঞ্জন চৌধুরী ও কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, এমটিবির ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সম্মেলনে গত বছরের কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং উন্নয়নবিষয়ক সার্বিক আলোচনা করা হয়। অনুষ্ঠানে ২০১৩-এর লক্ষ্য, উন্নয়ন অভিমুখে এমটিবির (টুয়ার্ডস এমটিবি সাইনিং) উন্মোচন করা হয়।অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান নতুন বছর তথা ২০১৩ সালকে সফল করার জন্য নতুন নতুন কর্মপরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।