মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা মেঘনা শিল্প পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা শিল্প পার্কে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ৭৮তম শাখা এবং একটি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে শাখা ও এটিএম বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এবং এমটিবির চেয়ারম্যান ড. আরিফ দৌলা অতিথি হিসেবে ছিলেন। অন্যদের মধ্যে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।আরিফ দৌলা মেঘনা শিল্প পার্কের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এমটিবির শাখা স্থাপনের সুযোগ দেওয়ার জন্য মেঘনা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে মেঘনা ইউনাইটেড এডিবল ওয়েলস লিমিটেডের প্রধান ফটকে একটি এমটিবি স্মার্ট ব্যাংকিং কিয়স্ক উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।