মিউনিখে গুলিতে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে সন্ত্রাসীর গুলিতে হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল সোমবার জার্মান চ্যান্সেলর অাঙ্গেলা ম্যার্কেলের কাছে তিনি একটি শোকবার্তা পাঠিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় জার্মানির মিউনিখ শহরের একটি বিপণিবিতানে এক বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে নয় ব্যক্তি নিহত ও বহু লোক আহত হন।
জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের কাছে পাঠানো শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মিউনিখে হতাহত হওয়ার ঘটনায় তিনি মর্মাহত। হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শোকবার্তায় শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ এই বর্বরোচিত সহিংস ঘটনায় তীব্র নিন্দা জানায়। বাংলাদেশের সরকার ও জনগণ জার্মানির সরকার ও জনগণের পাশে রয়েছে।