প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ নিখোঁজ হওয়ার প্রতিবাদে মিছিল করেছে জেলা ছাত্রদল। গতকাল সোমবার সকালে শহরের পুরাতন খেয়াঘাট থেকে মিছিল শুরু হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে শতাধিক মানুষ অংশ নেয়। মিছিলটি কৃষ্ণচূড়া মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বলেন, নাশকতা এড়াতে ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মিছিলে পুলিশ বাধা দেয়।