মিছিল ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মিছিল ও আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের জামতলা বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি বাজারের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সন্ধ্যায় ওই কার্যালয়ে আলোচনা সভা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মণি মণ্ডল। বক্তব্য দেন ছাত্রলীগের নেতা শেখ মাসুদ, রেজুয়ান মাসুদ, এস এম আল আমিন, মেহেদী হাসান, জাহিদ হাসান প্রমুখ।