মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসদ নারায়ণগঞ্জের পাগলা আঞ্চলিক শাখার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ ও সমাবেশ করেছে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা। বেলা একটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়। এতে জেলা সমন্বয়ক নিখিল দাস সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তরা বলেন, দুই দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।