মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপড়া গ্রামের মাঠে মেলার নামে আয়োজিত যাত্রানুষ্ঠান ও জুয়ার আসর বন্ধের দাবিতে বুধবার দুপুরে উপজেলা সদর বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। মিছিল শেষে বাণিজ্য মেলার নামে ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।