প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য কলোনি নির্মাণ, আর্মি রেটে রেশনিং ব্যবস্থা ও বিনা মূল্যে চিকিৎসা দেওয়া নিশ্চিত করা, ন্যূনতম মজুরি ১৩ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ও নারায়ণগঞ্জ জেলা শাখা। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবু নাঈম খান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আবু সাঈদ সাইদুর ও রুহুল আমিন।