মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন ও পূর্ণ উৎসব ভাতা (বোনাস) পরিশোধের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বিকেল পাঁচটায় নগরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে ওই সমাবেশ হয়। সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছরই ঈদের আগে অনেক কারখানার শ্রমিকেরা বেতন-উৎসব ভাতা সময়মতো পান না। কোনো কোনো কারখানায় বেতন-উৎসব ভাতা দেওয়াই হয় না।