মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে এবং রেলের ভাড়া, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।