মিছিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে মুন্সিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের খালইষ্ট এলাকা থেকে মিছিলটি বের হয়ে সুপার মার্কেট চত্বরে পৌঁছালে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মো. আজীম (২৫), মনিরুজ্জামান (৩২) ও সুজন (৩৪) নামের তিনজনকে আটক করা হয়। কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেয় পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর সবুর খান বলেন, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।