মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার জাতীয় নেতা হত্যাকাণ্ডের বিচারের দাবি করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের সামনে থেকে মিছিলটি বেরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়ের সভাপতিত্বে ও বিজিত লাল দাসের পরিচালনায় বক্তব্য দেন শফিকুল ইসলাম, মোস্তাকিম আহমেদ, দৈপয়ন দত্ত প্রমুখ।