মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মান প্রথম বর্ষের ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে। পরে কলেজ ক্যাম্পাসে সংগঠনের কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বজলুর রহমান, মাহবুব আলম, রাহেলা সিদ্দিকা, শাহীন আলম প্রমুখ।