মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র সংঘর্ষের ১৪ দিন পর আগামী বুধবার খুলছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। আজ সোমবার সকাল নয়টা থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আট ছাত্রকে সাময়িকভাবে আবাসিক হলে নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
১২ এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র ও ছাত্রীদের হল ছেড়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম বলেন, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত ও তদন্ত কমিটির সুপারিশে আট ছাত্রকে সাময়িকভাবে হলে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।