মিছিলসহ প্রচারণা কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে ব্যানার লাগিয়ে মিছিলসহকারে প্রচারণা চালানোর দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হোসেন আহম্মদকে এই জরিমানা করা হয়।
সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নিয়োগ করা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাবে না।
রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার এস এম শাহদাত হোসেন জানান, কাউন্সিলর প্রার্থী হোসেন আহম্মদের নেতৃত্বে শনিবার রাতে নগরের ছোটপুল এলাকায় পিকআপে ব্যানার লাগিয়ে শোভাযাত্রাসহকারে নির্বাচনী প্রচারণা করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান। অভিযোগের সত্যতা পেয়ে আদালত তাৎক্ষণিকভাবে ওই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।