মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বের করা পৌর ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, তাঁরা বেলা ১১টার দিকে পৌর শহরে মিছিল বের করে প্রধান সড়কগুলো ঘুরে মধ্যবাজার এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া করে। সেই মিছিল থেকে পালানোর সময় পৌর ছাত্রদলের সদস্য আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে পারে বলে আশঙ্কা করে আনোয়ারকে আটক করে থানায় রাখা হয়েছে।