মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সাবেক দুই সাংসদসহ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বের করা জামায়াতে ইসলামীর মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। দুই সাংসদ হলেন মজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত রোববার ঢাকার মিরপুরের পল্লবী এলাকা থেকে ওই দুই সাংসদ ও অন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার নাটোরে জেলা জামায়াতের নেতা-কর্মীরা শহরের হরিশপুর এলাকা থেকে একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এ ছাড়া, জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু ধর্মীয় বই উদ্ধার করে।