মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বের হওয়া ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল দুপুর ১২টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে এ বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মশিউল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।