মিছিলের প্রস্তুতিকালে শিবিরের ১৩ জন নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১৩ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।আটক নেতা-কর্মীরা হলেন: জুবের আহমদ (১৮), হাসান আহমদ (২০), তারিকুল ইসলাম (২০), কামরুল ইসলাম (২০), তারেক আহমদ (১৮), জয়নাল আবেদিন (২০), সিজান উদ্দিন (২১), রুবেল আহমদ (২০), তারেক আহমদ (২২), সুমন আহমদ (২৫), সাহেদুল ইসলাম (১৯), কেফায়েত উল্লাহ (১৮) ও আবু হাসান (২১)। তাঁরা শিবিরের উপজেলা, পৌর ও বড়লেখা ডিগ্রি কলেজ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলের প্রস্তুতি নিতে ছাত্রশিবিরের ৫০-৬০ জন নেতা-কর্মী গতকাল বড়লেখা পৌর শহরের তেলিগুল এলাকায় জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির রুকন আবদুস শহীদের বাড়িতে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্য কর্মীরা দৌড়ে পালিয়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, আটক ব্যক্তিরা ওই বাসায় জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।