মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার পঞ্চগড় জেলা জাসদ (আম্বিয়া-প্রধান) মিছিল ও সমাবেশ করেছে। সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জাসদের সহসভাপতি অলিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন। সমাবেশে জেলা জাসদ সভাপতি আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা যুবজোটের সভাপতি সাজ্জাদ আলম প্রমুখ বক্তব্য দেন।