চলচ্চিত্রচর্চা প্রতিষ্ঠান মিজঅঁসনের উদ্যোগে ‘ডিজিটাল চলচ্চিত্র গ্রহণ কর্মশালার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগিতায় ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত এ কর্মশালা চলবে। ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক চলচ্চিত্রগ্রাহক পঙ্কজ পালিত এটি পরিচালনা করবেন। কর্মশালায় চলচ্চিত্র নির্মাণে ক্যামেরা পরিচালনায় আলোকসম্পাত, রঙের ব্যবহার, ডিজিটাল পদ্ধতি, লেন্স, কম্পজিশন ইত্যাদি বিষয়ে কারিগরি ও নান্দনিক দিক আলোচনা করা হবে। চলচ্চিত্র বিষয়ে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিবন্ধনের শেষ তারিখ ১৪ মার্চ।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাদশা মিঞা রোডস্থ চারুকলা ইনস্টিটিউটে এ কর্মশালা চলবে। আগ্রহী ব্যক্তিদের বাতিঘর পুস্তক বিপণি, চারুকলা ইনস্টিটিউট অথবা হাকিম প্লাজা ১৬৮/১৬৯, কলেজ রোড, গুলজার মোড়, চকবাজার মিজঅঁসনে কার্যালয়ে (ফোন: ০১৮১৯৮৪৯০৬৬) যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তি।