মিজান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিজানুর রহমান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে আজ সকাল সাতটায় মরহুমের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ ছাড়া তাঁর নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ আসর তাঁর নিজ এলাকা চাঁদপুরের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মিজান চৌধুরীর বড় ছেলে আবদুল্লাহ মিজানেরও প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বিজ্ঞপ্তি।