প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধাই কাজের কর্মী টাঙ্গাইলের মিজানুর রহমান দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী ও চার মাস বয়সী এক সন্তান তাঁর উপার্জনের ওপরই নির্ভরশীল। প্রতিদিন তাঁর প্রায় দেড় হাজার টাকার ওষুধ লাগছে। এই চিকিৎসা খরচ চালাতে গিয়ে পরিবারটির পথে বসার উপক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক জানান, দ্রুত অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে মিজানুর রহমানের। এতে ব্যয় হবে প্রায় ৬০ লাখ টাকা। বৃদ্ধ বাবা-মা আর ছোট্ট শিশুসন্তানের জন্য হলেও বাঁচতে চান তিনি। তাই সমাজের সবার কাছে সহায়তা চেয়েছেন অসহায় ব্যক্তিটি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২.১১২.০৫৭.৯০০৮, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, মতিঝিল, ঢাকা। বিজ্ঞপ্তি।