মিজানুর রহমান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি সোমবার। এ উপলক্ষে সকাল সাতটায় মরহুমের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া ঢাকায় মরহুমের নিজ বাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাদ আসর দোয়া মাহফিল এবং চাঁদপুরে নিজ এলাকায় একই সময়ে সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে। আজ মরহুম মিজানুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে আবদুল্লাহ মিজানেরও ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বিজ্ঞপ্তি।