মিজানুর রহমান চৌধুরীর মৃত্যু বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল সাতটায় মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত, বাদ আসর দোয়া এবং চাঁদপুরের নিজ এলাকায় সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব তাঁর গুলশানের বাসভবন রোড-৭৯, বাড়ি-১/এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ মরহুম মিজানুর রহমান চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে আবদুল্লাহ মিজানেরও পঞ্চম মৃত্যুবার্ষিকী। বিজ্ঞপ্তি।