মিজানুর রহমান সচিব হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় নেওয়া সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করে। মিজানুর রহমান একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৮২ সালে জনপ্রশাসন ক্যাডারের চাকরিতে যোগ দেন।